চট্টগ্রামে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাইয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মো. তুহিন (৩৮) ও মো. সোহেল (২৮)। শুক্রবার রাতে জোরারগঞ্জ থানার খান সিটি সেন্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা পিকআপটি থামানোর সংকেত দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া করে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, দীর্ঘদিন ড্রাইভিং পেশার আড়ালে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে তারা চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। দুজনকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights