খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক

খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। শনিবার বিকাল ৩টায় এ বিক্ষোভ সমাবেশটি শুরু হবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।
শুক্রবার (১০ মে) বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সবার মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সমাবেশে নেতারা বক্তব্যে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights