ভাষার মাসে বিপিএলে থাকছে বিশেষ আয়োজন

অনলাইন ডেস্ক

ভাষার মাস চলছে। ২১ ফেব্রুয়ারি আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা করে বিশেষ চমক দেখাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখন চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লিগ পর্বের শেষদিনের খেলা হবে আগামীকাল শুক্রবার। এদিনই ভাষা শহীদদের স্মরণ করে বিশেষ আয়োজন রাখছে বিসিবি।

ধারাভাষ্যকাররা বাংলায় ধারাভাষ্য দেবেন। ম্যাচের শুরু ও শেষের পরও থাকছে বিশেষ আয়োজন। ম্যাচের আগে সাক্ষাৎকার হবে বাংলাতে। সেই সঙ্গে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হবে তাই। যদিও সেসময় তা ইংরেজিতে অনুবাদ করে দেয়া হবে।
শুক্রবার ম্যাচ খেলতে নামা চারটি দলই বিশেষ ধরনের একটি আর্মব্যান্ড পররে মাঠে নামবে। ক্রিকেটারদের আর্মব্যান্ডে বাংলা বর্ণমালা লেখা থাকবে। এছাড়াও থাকছে আরও নানা আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights