রাজধানীতে ফুটপাতে মিলল বৃদ্ধের লাশ

অনলাইন ডেস্ক

রাজধানীর কমলাপুরে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর। মঙ্গলবার দুপুরের দিকে খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। কমলাপুর এলাকায় রাস্তায় থাকতেন। অসুস্থতাজনিত কারণে মারা গেছেন তিনি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে কোনো তথ্যই পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights