জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

জয়পুরহাটে পুলিশ সুপার ২য় ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে আরবিটার ইয়াসিন আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু টুর্নামেন্ট পরিচালক তমিজার রহমান, দাবার আন্তর্জাতিক কোচ ভগীরথ হালদার উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতের প্রায় ৬৮ জন দাবারু অংশগ্রহণ করেন। খেলায় ঢাকা থেকে আসা মাছুম হোসেন, চ্যাম্পিয়ন ও ভারত থেকে আসা স্নেহা হালদার ১ম রানার্সআপ, ২য় রানার্সআপ মান্না চিরঞ্জিত, কুষ্টিয়া থেকে আসা পাল নিশিত কুমার ৩য় রানার্সআপ। সেরা ১৫ জন খেলোয়াড়ের হাতে মেডেল তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights