টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা, একাদশে রাসেল-নারিন

বিপিএলের রাউন্ড রবিন লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি রংপুর রাইডার্স। এই ম্যাচে যে দল জিতবে, তারাই সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে নাম লেখাবে সেরা দুইয়ে।

বলা যায় অঘোষিত এক কোয়ার্টার ফাইনাল এই ম্যাচ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে রংপুর রাইডার্সের।

বিজ্ঞাপন

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। অর্থাৎ কুমিল্লা প্রথমে ব্যাট করবে। তাদের একাদশে আজ দুই ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিন আর আন্দ্রে রাসেল। রংপুরে যোগ দিয়েছেন আফগান পেসার নাভিন উল হক।

রংপুর একাদশ
নাইম শেখ, রনি তালুকদার, টম-কোহলার ক্যাডমোর, রহমানুল্লাহ গুরবাজ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শামীম হোসেন, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, রাকিবুল হাসান, নাভিন উল হক।

কুমিল্লা একাদশ
লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, জাকের আলি, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল মুগ্ধ, সুনিল নারিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights