কলাপাড়ায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে এক রাজমিস্ত্রী নিহত ও তিন কাঠ মিস্ত্রি আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত রাজমিস্ত্রী হলেন গ্রামের জাকির ফকির (৬০)। আহতরা হলেন, কাঠ মিস্ত্রি ইয়াসিন ফকির, আলাউদ্দিন গাজী ও রেজাউল গাজী। তাদের কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের স্বজনরা জানান, নীলগঞ্জের খলিলপুর গ্রামে একটি নির্মাণাধীন ভবনের তারা চারজন কাজ করছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ স্থানে যাওয়ার আগেই হঠাৎ বজ্রপাতে চারজনই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক এলাকার লোকজন তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাকির ফকিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে কিছুটা সুস্থ আছে।
কলাপাড়া থানা পুলিশ জানান, তারা বজ্রপাতে একজন নিহতের খবর পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights