বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না তাদের, শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
মৌলভীবাজার থেকে প্রাইভেটকারযোগে বিয়ের দিন তারিখ (মঙ্গলাচরণ) ঠিক করতে সিলেট নগরীর মেজরটিলায় আসছিলেন তারা। কিন্তু বিয়ের দিন তারিখ আর ঠিক করা হয়নি। রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ ঝরেছে এক শিশুসহ দুইজনের। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও চারজনকে।

শুক্রবার বেলা ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার সদর উপজেলার কমলাকলস গ্রামের সন্তোষ দেবের ছেলে সৌম্য দেব ও একই গ্রামের বাবুল দেব। আহতরা হলেন, সৌম্য’র বাবা সন্তোষ দেব, মা রিপা কর, বোন মৌ দেব ও প্রাইভেটকার চালক।

জানা গেছে, তেতলীস্থ ফিলিং স্টেশনের সামনে হবিগঞ্জগামী একটি বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি বাসের সামনের অংশের ভেতর ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রাইভেটকারের চালক ও যাত্রীদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা সৌম্য দেবকে মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জুয়েল চৌধুরী জানান, সৌম্য দেবকে হাসপাতালে আনার পর ও বাবুল দেব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights