সিলেট জেলা বিএনপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি সফল করতে সিলেটের বিভিন্ন এলাকায় প্রচারণা ও মতবিনিময় করেছে জেলা বিএনপি। শুক্রবার জেলার বিভিন্ন ইউনিয়নে তদারকিমূলক সফর শেষে বিকেলে দক্ষিণ সুরমায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে চরম ব্যার্থতার পরিচয় দিয়েছে। মানুষ একদিকে বিদ্যুৎ পাচ্ছে না অন্যদিকে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। নিত্যপণ্যের দামে মানুষ আজ অতিষ্ঠ। তীব্র আন্দোলনের মাধ্যমে ১০ দফা দাবি বাস্তবায়ন করে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, শামীম আহমেদ, আনোয়ার হোসেন মানিক, কোহিনূর আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights