গোবিন্দগঞ্জে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

গাইবান্ধা গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় উত্তেজিত গ্রামবাসী পাল্টা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও ৭ থেকে ৮টি খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার খিড়িবাড়ি এলাকার মোজাম আকন্দের ছেলে লিপু পার্শ্ববর্তী বারটিকড়ি গোডাউন বাজার ভোট কেন্দ্রে ভোট দেখতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহীনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং প্রায় ৭ থেকে ৮টি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, মাদ্রাসার কমিটি নিয়ে পূর্ব থেকেই এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে। তবে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights