ভারতকে সামলাতে ওয়ার্নারের ‘বিশেষ’ অনুশীলন

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারদের সমস্যায় ফেলার জন্য বিশেষ পরিকল্পনা করেছে ভারতীয় শিবির। সেই পরিকল্পনায় পানি ঢালতে প্রস্তুতি নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার। রোহিত শর্মাদের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটারকে দেখা যেতে পারে ডান হাতে ব্যাট করতে।

অস্ট্রেলিয়ার টেস্ট দলে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশি। প্রথম সাত ব্যাটারের মধ্যে পাঁচ জনই ব্যাট করেন বাঁ হাতে। প্যাট কামিন্সের দলকে সমস্যায় ফেলতে পরিকল্পনা মতো বোলিং আক্রমণ সাজাচ্ছেন রোহিত, রাহুল দ্রাবিড়রা। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে সফল বোলারদের দিয়েই শুধু দল সাজানো হচ্ছে না, উইকেট প্রস্তুতকারককেও বুঝিয়ে দেওয়া হচ্ছে দলের চাহিদা। ভারতের এই পরিকল্পনায় জল ঢালতে প্রস্তুত ওয়ার্নার।

২০১৩ এবং ২০১৭ সালে দু’বার ভারত সফরে এসে আটটি টেস্টের ১৬টি ইনিংস খেলে ওয়ার্নারের গড় ছিল ২৪.২৫। ভারতের মাটিতে কোনও টেস্ট শতরান নেই তাঁর। সর্বোচ্চ ৭১ রান। তিনটি অর্থশতরান করেছেন। এই পরিসংখ্যান ওয়ার্নারের সঙ্গে বেমানান। ভারতের মাটিতে টেস্টে সাফল্য পেতে মরিয়া ওয়ার্নার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights