গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি

নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় কালাম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭ টার দিকে পার্শ্ববর্তী উপজেলার মৌখাড়াহাটে মোটরসাইকেলে যাওয়ার সময় আইড়মারি ব্রিজ এলাকায় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে রাজশাহী মেডিকেলে মারা যান তিনি।

আবুল কালাম গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় কাচারি পাড়া মহল্লার মৃত আহাদ শেখের ছেলে। নিহত কালামের বড় ভাই বোরহান উদ্দিন জানান, শুক্রবার সকালে তার ছোট ভাই ব্যবসার কাজে মোটরসাইকেল নিয়ে মৌখাড়াহাটে যাচ্ছিল। পথে আইড়মারি ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights