ভারতে রসায়নিক কারখানায় আগুন, নিহত ৪

অনলাইন ডেস্ক

মুম্বাইয়ের কাছে একটি কারখানায় বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটেছে। এতে চারজন নিহত হয়েছে। বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এমআইডিসি ফেজ ২-এ অবস্থিত রাসায়নিক কারখানার ভেতরে একটি বয়লার বিস্ফোরিত হওয়ার পরে আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা কারখানায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্তত আটজনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ডোম্বিভলি এমআইডিসিতে আমুদান কেমিক্যাল কোম্পানিতে বয়লার বিস্ফোরণের ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আরও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসে প্রায় ১৫টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। চলমান অভিযানে আগুন নেভাতে চার ঘণ্টারও বেশি সময় লাগবে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights