রাফায় অবিলম্বে হামলা বন্ধ করতে ইসরায়েলকে আইসিজে’র নির্দেশ

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলকে অবিলম্বে সামরিক হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

শুক্রবার গাজায় অব্যাহত হামলা নিয়ে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের শুনানিতে আদালতের বিচারকরা এ আদেশ দেন।

আদালতের বিচারকরা বলেন, ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফাহ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নন।
আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফাহতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইসরায়লের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের তদন্ত পরিচালনাকারীদের গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া হামলা বন্ধ করে ইসরায়েলকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশও দিয়েছেন আদালত।

এর আগে রাফাহতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে দাবি করে করে দেশটি সেখানে হামলা বন্ধ করতে আবেদন জানায়।

দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফাহতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights