শনিবার বঙ্গবাজার বিপণিবিতানসহ ঢাকার ৪ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট পর্যন্ত আট লেনের ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুষ্ঠানস্থল পরিদর্শন এবং প্রস্তুতির খুটিনাটি পর্যবেক্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights