আশুলিয়ায় জামায়াতের গোপন বৈঠক থেকে আটক ২১

অনলাইন ডেস্ক

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী সন্দেহে ২১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতে ইসলামীর গোপন বৈঠকের সময় বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই চলছে। নাশকতার পরিকল্পনার সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামায়াত ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই করা হচ্ছে। তারা নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights