হামাসের বুবি-ট্র্যাপে ইসরায়েলের আরও তিন সেনা নিহত

অনলাইন ডেস্ক
হামাসের বুবি-ট্র্যাপে পড়ে ইসরায়েলের আরও তিন সেনা নিহত হয়েছে। তাদের মৃত্যুতে স্থল ও সীমান্ত অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ২৯১ জনে পৌঁছেছে।

বুধবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনারা হলেন- স্টাফ সার্জেন্ট আমির গ্যালিলোভ (২০), স্টাফ সার্জেন্ট উরি বার অর (২১), স্টাফ সার্জেন্ট ইডো অ্যাপেল (২১)। তারা সবাই নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তানুসারে, একটি বুবি-ট্র্যাপে পড়ে বিল্ডিংয়ে বিস্ফোরণে ওই তিন সেনা নিহত হয়। এছাড়া ৫০তম ব্যাটালিয়নের এক অফিসার এবং দুই সৈন্য গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় অপর একজন অফিসার মাঝারি ধরনের আহত হয়েছেন।

সূত্রটি আরও জানিয়েছে, মঙ্গলবার অন্য একটি ঘটনায় কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬১৪তম ব্যাটালিয়নের এক অফিসার ও এক সৈনিক উত্তর গাজায় লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন। এছাড়া অভিজাত ইয়াহালোম যুদ্ধ প্রকৌশল ইউনিটের এক সৈন্য গুরুতরভাবে আহত হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights