ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযানে ১৫ তরুণ-তরুণী আটক

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ তরুণ-তরুণীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত গুলশান প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলছিল এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদের নেতৃত্বে অভিযান পরিাচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ জন তরুণ ও ৬ জন তরুণীকে আটক করা হয়। এদেম মধ্যে ১৮ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা ও ৮টি মামলা করা হয়। এছাড়া হোটেল ম্যানেজারকে ১ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করাসহ হোটেলটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে হোটেল গুলশান প্যালেসে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights