ভাসমান বেডে সবজি ও মসলা চাষের আধুনিক কলাকৌশল নিয়ে মাঠ দিবস

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের অধুনিক কলা-কৌশল নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ভাসমান কৃষি গবেষণা এলাকা মিত্রডাঙ্গা গ্রামে ভাসমান বেডে মসলা-সবজি চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয় করণ প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিমল চন্দ্র কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান হাওলাদার।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. মো. মহসীন হওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে ভাসমান কৃষির গবেষক ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, সাংবাদিক মনোজ কুমার সাহা, কৃষক সুনীল মজুমদার, শক্তিপদ কীর্ত্তনীয়া, কৃষাণী নীলিমা হালদার প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারি মো. কামরুল ইসলাম।
মাঠ দিবসে টুঙ্গিপাড়া উপজেলার ১০০ কৃষক ও কৃষাণী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights