লোটাস কামালের প্রার্থী নাঙ্গলকোটেও তৃতীয়
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার রাজনীতিতে আবারও পরাস্ত হলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)। গতকাল বুধবার অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান নির্বাচনে লোটাস কামালের সমর্থিত প্রার্থী তৃতীয় হয়েছেন।
এর আগে, সদর দক্ষিণ উপজেলায় লোটাস কামালের ভাই গোলাম সরোয়ার তিনজন প্রার্থীর মধ্যে তৃতীয় হয়েছিলেন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান বাছির ৪৭ হাজার ৯৫ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী ছাত্রদলের সাবেক সভাপতি মাজাহারুল ইসলাম ৩৭ হাজার ১১২ ভোট পেয়েছেন।
অন্যদিকে স্থানীয় এমপি লোটাস কামাল সমর্থিত আবু ইউসুফ ভূঁইয়া পেয়েছেন ২৫ হাজার ৭০১ ভোট। লোটাস কামালের পক্ষে তার এপিএস রতন সিংহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ইউসুফের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।
