হবিগঞ্জে ওজনে সার কম দেয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে সারের বস্তায় ওজনে কম দেয়ার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শহরের উমেদনগর বানিয়াচং রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, ওই এলাকার হাজী রমজান আলী এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবৎ সারের বস্তায় ওজনে কম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানকালে এর সত্যতা পাওয়ায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা ও একই এলাকার অপর একটি দোকানকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। অভিযানকে সহায়তা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights