সমীকরণ মেলানোর ম্যাচে মাঠে নামার আগে যেমন কাটল টাইগারদের ঈদ

অনলাইন ডেস্ক

এবারের ঈদটাও টাইগারদের কাটলো বিদেশের মাটিতে। বাংলাদেশের ঈদুল আজহার দিন সকালেই সুপার এইটে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ।

সৌদির সাথে মিল রেখে যুক্তরাষ্ট্র আর কানাডায় অবশ্য আজ রবিবার ঈদ উদযাপন করা হয়েছে। তবে ম্যাচ ভ্যেনু সেন্ট ভিনসেন্টে ঘটছে ব্যতিক্রম। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই স্টেডিয়ামের পাশে ছোট্ট মসজিদের ইমামের মতে সেখানে ঈদ হবে ১৭ জুন। সোমবার সকাল ৭টায় সেন্ট ভিনসেন্টে ঈদের একমাত্র জামাতও হবে। তবে বাংলাদেশ ক্রিকেট দল অবশ্য সেই অপেক্ষায় থাকতে পারেনি। আজ রবিবারই ঈদের নামাজ আদায় করে ফেলেছে তারা।

স্থানীয় এক ইমামকে হোটেলে ডেকে ঈদের নামাজ পড়েছেন ক্রিকেটাররা। স্থানীয় মুসলমানদের দিয়েই দুপুরে বিশেষ খাবার রান্না করানো হয়েছে।
নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করলে সোমবারই সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগা যাবে টাইগাররা।

নেপালের বিপক্ষে টাইগারদের এই ম্যাচ শুরু হবে ঈদের দিন সকালে। ঈদের মাঝেই গোটা দেশ হয়তো সে খেলার দিকেই তাকিয়ে থাকবে। টাইগারদের জয় ঈদের আনন্দও বাড়িয়ে দেবে নিশ্চয়ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights