অবরুদ্ধ ঝুঁকিপূর্ণ থানা ও পুলিশ ব্যারাক! জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন

মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ প্রায় (৫০) বছর পূর্বে পাকিস্তান আমলে নির্মিত হয় বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর (জি.আর.পি) থানা, ভবনটি বর্তমানে মেয়াদ উত্তীর্ন, ঝুকিপূনর্, এই থানায় কর্মরত রয়েছেন প্রায় (৪৫জন) পুলিশ সদস্যদের বিশ্রামের জন্য সেই সময়েই নির্মিত হয় বিশ্রামাগার, পুলিশ ব্যারাক। থানা নির্মাণ করলেও যানবাহন চলাচলের জন্য নেই কোন রাস্তা, ডিউটিরত অফিসার ইনচার্জ (এস.আই) (এ.এস.আই) (কনস্টেবলদের) বাধ্য হয়েই প্লাটফর্মের উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে হয় তাদের। কারণ দিনাজপুর রেলওয়ে (জি.আর.পি) থানাটি একেবারেই অবরুদ্ধ, যানবাহন যাতায়াতের কোন রাস্তাই নেই সেখানে। রেলওয়ে বিধান অনুযায়ী প্লাটফর্মের উপর দিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ, এ নিয়ে তাদের জনসম্মুখে কটাক্ষ সহ্য করতে হয় কর্মরতদের। সেই সাথে (জি.আর.পি) থানা ও পুলিশ ব্যারাকটি মারাত্মক ঝুঁকিপূর্ণ, ছাদে ও দেয়ালগুলিতে মারাত্মক ফাটল, চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ে, মাঝে মধ্য ছাদের ঢালাই ও ওয়াল থেকে প্লাস্টার সিমেন্ট খোসে পড়ে, যে কোন সময় ঘটতে পারে জীবন হানিসহ মারাত্মক দুর্ঘটনা। এই ভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করতে হয় পুলিশ কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের। আর এই করুন অবস্থা চলছে পাকিস্তান আমলের পর থেকেই। কারণ রিপিয়ারিং করা ছাড়া নতুনভাবে আর কক্ষনোই নির্মিত হয়নি (জি.আর.পি) থানা ও পুলিশ ব্যারাক।

দিনাজপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, জীবনের ঝুঁকি নিয়েই আমিসহ পুলিশ সদস্যদের ডিউটি করতে হচ্ছে, মাঝে মধ্যে ছাদের ঢালাই, ওয়ালের সিমেন্ট প্লাস্টার খুলে পড়ছে, একটু বৃষ্টি হলেই পানি চুঁইয়ে চুঁইয়ে পরছে সর্বত্র, নষ্ট হচ্ছে আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজ-পত্র। পুলিশ ব্যারাকের একই অবস্থা, আতঙ্কে ঠিকমতো ঘুমতেও পারেনা বিশ্রামে থাকা পুলিশ সদস্যরা। অপরদিকে থানা ও পুলিশ ব্যারাক থাকলেও যানবাহন নিয়ে চলাচলের নেই কোন রাস্তা, প্লাটফর্মের পশ্চিম তীর দিয়ে যানবাহন নিয়ে পায়ে হেঁটে আমাদের অফিস আসতে হয়, চলাচলের রাস্তা না থাকায় আমরা অবরুদ্ধ।

বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর সহকারী নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তা নারায়ণ প্রসাদ সরকার জানান, (৫০) বছর পূর্বে (জিআরপি) থানা অফিস ও পুলিশ ব্যারাক নির্মিত হয় বর্তমানে এগুলি মেয়াদ উত্তীর্ণ (ঝুঁকিপূর্ণ) মাঝে মধ্যে ঠিকাদার নিয়োগের মাধ্যমে তারাই রিপিয়ারিং করে নেয়। আমার জানামতে নতুনভাবে আর কোয়ার্টারগুলি নির্মাণ করা হয়নি। কোয়ার্টার ভেঙ্গে নতুন করে নির্মাণের ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ-অনুমতি পেলে অবশ্যই নির্মাণ করে দেবো।

জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের ভূমিকা অপরিসীম। পুলিশের সক্রিয় ভূমিকার মাধ্যমেই সমাজে বিরাজ করে শান্তিশৃঙ্খলা। থানা কার্যালয় আছে কিন্তু রাস্তা নেই, জীবনের ঝুঁকি নিয়েই অফিস করছেন পুলিশ কর্মকর্তাসহ কর্মরতরা। শান্তিতে বিশ্রামও নিতে পারছেনা তারা। অবরুদ্ধ ঝুঁকিপূর্ণ রেলওয়ে থানা ও পুলিশ ব্যারাক যা অত্যন্ত দুঃখজনক ও বেদনা দায়ক। দিনাজপুর রেলওয়ে থানা কার্যালয় ও পুলিশ ব্যারাক নতুনভাবে নির্মাণের জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী, শেখ হাসিনা, রেলওয়ে মন্ত্রী মো. জিল্লুল হাকিম ও রেলওয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি অনুরোধ ও দাবি জানিয়েছেন পেশাজীবী, বুদ্ধিজীবী, অভিজ্ঞ মহল, সহ দিনাজপুর জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights