চাঁদপুরের মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেফতার ২৩

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে সার্ভে সনদ না থাকা ও দ্রুতগতিতে বাল্কহেড চালানোর অপরাধে ২৩ জনকে নৌপুলিশ গ্রেফতার করেছে। রবিবার এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি।

গ্রেফতারকৃতরা হলো- সুকানি মো: শাহীন (৩২), মো: দিদার (২২), মো: শরিফ (৩২), সোহেল (৩০), মাঈন উদ্দিন (২৮), মো: শহিদুল (৪২), আরিফুল হোসেন (৩৩), শহিদুল ইসলাম (৫০), মো: আল আমিন (৩৮), আমির হোসেন গাজী (৬৫), মো: স্বপন (২৮), মো: গিয়াস উদ্দিন (২৮), মো: ফিরোজ (২৭), মো: মিজান (৩৫), মো: সুমন (২৮), আলী আকরাম (২০), মো: মোস্তফা (৪২), স্বপন (৪৬), আবু জাহের (৫৬), মো: মামুন (২৫), মো: আলম (৩৫), শাহীন হোসেন (২৭) ও জাকির হোসেন (৪৮)।

এদের সবার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।
ওসি মুনিরুজ্জামান বলেন, শনিবার সকাল থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত থানার এসআই ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার এলাকায় ১৫ টি বাল্কহেডে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্কহেডে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশ্য স্থানে উৎকীরন, সুকানির যোগ্যতা সনদ না থাকায় ও নিষিদ্ধ সময়ে নৌপথে বাল্কহেড চালানোর অপরাধে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ১৪ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল আইনে মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল এবং বাকি ৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তায় ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights