বাগেরহাটে ডাকাত দলের সদস্য গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ইমরান শেখ (৩৫) নামের আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে ফকিরহাট উপজেলার ছোট খাজুরা গ্রামের নিজ বাড়ি থেকে এই ডাকাতকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড রাইফেলের গুলি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমরান উপজেলার ছোট খাজুরা গ্রামের হযরত আলীর ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান দুপুরে প্রেসব্রিফিংএ এতথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফকিরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য ইমরান শেখকে গ্রেফতার করা হয়। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি ও দস্যুতাসহ ৩০টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights