আবারও ফিরতে চান ইনজামাম

অনলাইন ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ফিরতে চান ইনজামাম-উল-হক। আবারও নির্বাচক কমিটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।

২০১৬ সালের এপ্রিলে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইনজামাম। তার সময়ে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। ওই দফায় ইনজামামের চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত। এরপর আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি।

সাড়ে তিন বছর পর আবারও পাকিস্তানের নির্বাচক কমিটিতে ফেরার ইচ্ছার কথা জানালেন ১৯৯২ বিশ্বকাপ জয়ী ইনজামাম। করাচির জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, জাতীয় নির্বাচক কমিটিতে যদি আবার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, আমি বিষয়টি ভেবে দেখব।
পাকিস্তানের বর্তমান প্রধান নির্বাচক দেশটির সাবেক ক্রিকেটার হারুন রশিদ। এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশাওয়ার জালমির প্রেসিডেন্ট ইমজামাম। ফ্র্যাঞ্চাইজিটি তাদের নতুন অধিনায়ক হিসেবে বাবর আজমকে দায়িত্ব দিয়েছে, যিনি বর্তমানে পাকিস্তান জাতীয় দলেরও অধিনায়ক। বাবরের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ইনজামাম।

তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বাবর। সে প্রতিনিয়ত ভালো করছে। আমি আত্মবিশ্বাসী যে, পেশাওয়ার জালমির অধিনায়ক হিসেবে সে তার দায়িত্ব ভালোভাবেই পালন করবে।

মুলতান সুলতান্স ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে সোমবার শুরু হচ্ছে পিএসএলের অষ্টম আসর। পরদিন করাচি কিংসের মুখোমুখি হবে পেশাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights