মুখোমুখি বিতর্ক: পর্ন তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পকে বাইডেনের খোঁচা

অনলাইন ডেস্ক

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

বিতর্কে ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তাকে তীব্র আক্রমণ করেন জো বাইডেন। এ সময় বাইডেন ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন ও ‘কটূক্তি’ করেন। ট্রাম্পকে একজন দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায়) এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের আয়োজন করে সিএনএন ও এবিসি। সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্কটি হয়। বিতর্ক মঞ্চে উঠলে প্রথা অনুসারে করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প।
বিতর্কের এক পর্যায়ে বাইডেন বলেন, ট্রাম্প রাতে এক পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন অথচ তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

অবশ্য ট্রাম্প আগে থেকেই পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights