ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ফেনী প্রতিনিধি:

ফেনীর শহরে লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় লাইসেন্স না থাকায় খন্দকার এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রুম্পা ঘোষ বলেন, অবৈধ ক্যাবল অপারেটরেরা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights