ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে বার্সা

অনলাইন ডেস্ক

অন্যের মাঠ থেকে জয় ছিনিয়ে এনেই লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছে কাতালন জায়ান্ট বার্সেলোনা। আর জয়ে লিগ শিরোপা অনেকটা কাছেই চলে গেছে জাভির দল।

লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের ঘরের মাঠে ওদেরকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করেছে বার্সা।

প্রতিপক্ষের মাঠে ১ গোলের জয়ের হিসেবে জোড়া হ্যাটট্রিক করেছে জাভির দল।
১৮ মিনিটে দেওয়া একমাত্র গোলে বার্সাকে জিতিয়েছে পেদ্রি। আর এই জয় জাভির সামনে একটা নিশ্চয়তার রাস্তা খুলে দিচ্ছে। লিগ শিরোপা হয়ে যাচ্ছে আরও কাছের ব্যাপার।

২১ ম্যাচে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল কাতালানরা। বার্সা অবশ্য রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। লিগে টানা ষষ্ঠ জয়ে বার্সার পয়েন্ট ৫৬। পঞ্চমবার ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা রিয়ালের ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights