চট্টগ্রামে ফ্লাইওভারে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

অনলাইন ডেস্ক

নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে রাশেদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শুলকবহর এলাকাায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল আমিন।

রাশেদ (৩২) বন্দর থানাধীন বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে।

এসআই নুরুল আমিন বলেন, ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাবশত মোটরসাইকেল থেকে পড়ে যায় রাশেদ। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights