প্রতিটি হামলার বিচার একদিন হবে, হুঁশিয়ারি রিজভীর

অনলাইন ডেস্ক

বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহম্পতিবার তিনি এ হুঁশিয়ারি দেন।

গুরতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক বাচ্চুকে দেখতে গিয়ে রিজভী আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান।

রিজভী বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার ওপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি হামলার বিচার একদিন হবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights