রান্নাঘরে ঝুলছিল সৌদি প্রবাসীর লাশ

সিলেট (বিশ্বনাথ) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে রান্নাঘর থেকে আবদুল কাদির (৩৯) নামে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুুরে উপজেলার খাজ্ঞাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর (ভাটগাঁও) গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুুলিশ। তিনি গ্রামের মৃত তবারক আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিম আবদুুল কাদির দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। প্রায় ৪-৫ বছর থেকে দেশে অবস্থান করছিলেন পরিবারের সাথে। প্রবাসে থাকাকালেই মানসিক সমস্যা দেখা দেয় তার। দেশে ফিরে চিকিৎসা নিয়েও স্বাভাবিক জীবনে ফিরতে পানেননি তিনি।

ঘটনার দিন (৩ জুলাই) পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তার মেয়ে উঠে দেখেন রান্না ঘরে ঝুলছে তার বাবার লাশ। তার চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা সবাই এসে নিচে নামান তার নিথর দেহ।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই আমিনুল ইসলাম ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের কোনো অভিযোগ কিংবা কারো প্রতি কোনো সন্দেহ নেই। তাদের ধারণা, মানসিক বিকারগ্রস্ত হওয়ায় ভিকটিম আত্মহনন করেছেন। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights