মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূসের আবেদন

অনলাইন ডেস্ক

অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ আবেদন করেন।

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে।

গত ১২ জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আগামী ১৫ জুলাই এ বিষয়ে সাক্ষ্যগ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights