বশেমুরকৃবিতে কৃষিবিদ দিবস উদযাপন

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বঙ্গবন্ধু’র মহান দান কৃষিবিদ ক্লাস ওয়ান-মর্যাদার স্মরণে কৃষিবিদ দিবস সোমবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনায় দিবসের তাৎপর্য তুলে ধরে ভাইস-চ্যান্সেলর জাতির পিতা বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী সময়ে দেশের জন্য সকল আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এসময় তিনি ভাষার মাসে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা রক্ত দিয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. অহিদুজ্জামান, সাবেক সভাপতি প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম প্রমুখ।
বাদ যোহর বঙ্গবন্ধুসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদ এবং প্রয়াত কৃষিবিদদের রুহের মাগফেরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কৃষিবিদ দিবসের কর্মসূচিতে অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights