চট্টগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, শিশুসহ নিহত ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পটিয়া-বোয়ালখালি সড়কের মিলিটারিপুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যাত্রী নিয়ে বোয়ালখালি থেকে একটি অটোরিকশা পটিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালক ছাড়া কারও নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গিয়ে দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করে।

পটিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ এনামুল হক জানান, ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights