কানাডায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

উত্তর আমেরিকার দেশ কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার (৪.৯৭ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে মার্কিন এই সংস্থাটি।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পটি ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলীয় শহর টোফিনো থেকে ২০৯ কিলোমিটার (১২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights