জাবিতে রবিবারও অব্যাহত থাকবে সর্বাত্মক কর্মবিরতি

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল রবিবারও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন।

অধ্যাপক মোতাহার হোসেন বলেন, শনিবার ঢাকায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারপক্ষের সাথে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে প্রত্যয় স্কিম ও আমাদের দাবি সম্পর্কে আলোচনা হয়েছে। সরকারপক্ষও স্বীকার করেছে যে স্কিমটিতে কিছু ত্রুটি রয়েছে। এছাড়া, তারা আমাদের দাবির ব্যাপারে কিছু আশ্বাস দিয়েছে যেগুলো শিক্ষক সমিতি ফেডারেশনে আলোচনা হবে। এরপর আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights