রাজবাড়ী সরকারি কলেজে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

রাজবাড়ী প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে রাজবাড়ী সরকারি কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের মুক্তমঞ্চে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নেতৃত্ব দেন।

অবস্থান কর্মসূচিতে যোগদেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলসহ যুবলীগের শতাধিক নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ বলেন, কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আমরা কলেজে অবস্থান নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights