বিষপানে ইউপি মেম্বারের মৃত্যু

লাকসাম প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে শাহজাহান শাহিন (৫৫) নামের এক ইউপি সদস্য বিষপান করে হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। শাহজাহান শাহীন উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মো. নরুল ইসলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেম্বার শাহজাহান শাহীন কিছুদিন যাবত সামাজিক একটি তুচ্ছ ঘটনার সমস্যা সমাধান নিয়ে ভুগছিলেন। গত রবিবার দুপুরে বাড়ির পাশে খোলা জায়গায় তিনি বিষপান করে নিজ ঘরে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই দিন রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, লোকের মুখে শুনেছি শাহীন মেম্বার বিষপান করে আত্মহত্যা করেছে। আমার ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের মধ্যে শাহীন একজন সৎ ব্যক্তি ছিলেন। সততা থেকে কখনো পিছপা হতেন না তিনি। মানুষের বিপদে সব সময় এগিয়ে যেতেন। আমরা একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে হারালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights