ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ সাতজনের ২ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক

বিএনপির কার্যালয় থেকে অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় গ্রেফতার ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ ৭ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। অভিযানে দলটির কার্যালয় থেকে ১০০টির বেশি ককটেল, ৫ থেকে ৬ বোতল পেট্রোল, ৫০০টি বাঁশের লাঠি, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এ সময় ৭ জন‌কে আটক ক‌রে‌ছে ডি‌বি।

এদিকে, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার নয়াপল্টনে সমসাসয়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা বলেন ছাত্রদল নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights