দুই কোটি বাগদা চিংড়ির রেণুসহ দুইটি ট্রলার জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় দুই কোটি বাগদা চিংড়ির রেণুসহ দুইটি মাছধরা ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার গভীর রাতে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব রেণু জব্দ করা হয়। নিজামপুর কোস্টগার্ড সদস্যরা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে রেণুগুলো কোস্টগার্ডের স্টেশন সংলগ্ন সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান সাংবাদিকদের জানান, বাগদা চিংড়ির এসব রেণু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights