বসন্ত বরণ উৎসবে মাতোয়ারা দিনাজপুরের নারীরা

দিনাজপুর প্রতিনিধি

শীতকে বিদায় দিয়ে বসন্তকে বরণ করে নিতে দিনাজপুরে রঙিন সাজে নিজেদের প্রতিভা মেলে ধরতে মেতেছে নানান বয়সী নারীরা। হলুদ বর্ণের শাড়ী আর মাথায় ফুলের মুকুট পরে নাচে-গানে উল্লাসে মেতে উঠেন তারা।

মঙ্গলবার ফাল্গুনের প্রথমদিনে দিনাজপুর সিটি পার্কে বসন্ত বরণের উৎসবের আয়োজন করে অনলাইন ফেসবুক গ্রুপ দিনাজপুর গার্লস ক্লাব।

এসময় তারা বলেন, এই ফাল্গুন কে নিয়ে বাঙালির কবিতা রয়েছে তার কোন শেষ নেই। ফাগুনের ভালবাসা যেন কোন দিন ফুরিয়ে যাবে না। তাই আমরা আমাদের গ্রুপের নারীরা একত্রিত হয়েছি কিছু সময় একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে।
এর আগে কেক কেটে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী। বিশেষ অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর নুর ইসলাম, দিনাজপুর গার্লস ক্লাবের এডমিন আফরিন মৌ, আফরোজ মাহমুদ বন্যা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights