সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১১ পুলিশকে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এতে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রবিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি।
