শাহবাগে সেনাবাহিনীকে ফুল দিচ্ছেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

শাহবাগে সেনাবাহিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থী। সোমবার দুপুর আড়াইটার দিকে তারা এ অভিনন্দন জানান। এ সময় ‘হাসিনার পতন’, ‘ভুয়া ভুয়া’ ও ‘স্বৈরাচার বিদায়’ বলে স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা অনেকে রিকশায় করে পরিবার নিয়ে উল্লাস করে করে শাহাবাগে জড়ো হচ্ছেন।

এর আগে, পদত্যাগের পর বোনকে নিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে উড্ডয়ন করেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে করে তারা ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। এদিকে বিকেল ৩টার দিকে গণভবন দখলে নিয়েছে ছাত্র-জনতার ঢল। ইতোমধ্যে সব বাধা পেরিয়ে গণভবনের অভ্যন্তরে ঢুকে পড়েছেন হাজারো মানুষ।
অন্যদিকে, দুপুর থেকে সেনাবাহিনীর সদস্যরা সড়ক থেকে সরে যেতে থাকলে রাজধানীর শাহবাগে মিছিলে মিছিলে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। এ সময় তাদের উল্লাসে মেতে উঠতে দেখা যায়। একই সময় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সময়ের সঙ্গে শাহবাগ অভিমুখে খণ্ড খণ্ড মিছিলে ছাত্র-জনতার স্রোত নামে শাহবাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights