লুটপাটকারীরা যেন পালিয়ে যেতে না পারে : ফিরোজ রশীদ

রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, এই নারকীয় হত্যাযজ্ঞ যারা ঘটিয়েছে এবং বিগত ১৫ বছর যেসকল আওয়ামী নেতাকর্মী ও তাদের দোসররা একচেটিয়া লুটপাট করেছে তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, পদত্যাগী সরকারের সকল দুর্নীতিবাজকে আইনের আওতায় আনতে হবে।

সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন কাজী ফিরোজ রশীদ।
আজ ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য ছাত্র সমাজকে অভিনন্দন জানান কাজী ফিরোজ রশিদ।

তিনি বলেন, ছাত্রদের যৌক্তিক কোটা আন্দোলন দমনের নামে ফ্যাসিস্ট সরকার দেশে গণহত্যা চালিয়েছে। তারা ভুলে গিয়েছিল যে এদেশে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আজ শুধু পদত্যাগই নয়, দেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে। তিনি বিজয়ী ছাত্র-জনতাকে ধৈর্য ধরতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোাগিতার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights