শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি বার সভাপতির আহ্বান

অনলাইন ডেস্ক
ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শহীদদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানিয়ে বার সভাপতি বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে সে জন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি করেন তিনি।
ব্যারিস্টার খোকন বলেন, সব রাজনৈতিক মামলায় গ্রেফতার নেতাকর্মীদের নির্বাহী আদেশে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিচারপতিরা শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছে, তারা বিচারক হওয়ার অনুপযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights