২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮১

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬২ জন মারা গেলেন।

আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৭ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬ হাজার ৮২৫ জন ছাড়পত্র পেলেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন ভর্তি ১৮১ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।

গত বছর ডেঙ্গুতে সারা দেশে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights