কলাপাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঝাড়ু, বেলচা এবং পলিথিন হাতে নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। তাদের এমন কার্যক্রম দেখে মুগ্ধ অনেকেই। এর আগে উপজেলা বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সদস্য সচিব নূর এ এলাহি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজল মৃধা, রেহান উদ্দিন রেহান, রুহুল আমিন গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল তালুকদার, আজিম তালুকদারসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল জানান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় আমরা কলাপাড়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নেমেছি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা জানান, কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী-৪ কলাপাড়াকে এবিএম মোশাররফ হোসেনের নেতৃত্বকে শক্তিশালী করতে সকল কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights