হাবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরু ১৮ আগস্ট

দিনাজপুর প্রতিনিধি
দীর্ঘদিন বন্ধের পর অবশেষে ১৮আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম। ১৮আগস্ট থেকে হাবিপ্রবির ক্লাস এবং আবাসিক হলগুলো খুলবে ১২ আগস্ট। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ৬ আগস্ট দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার এক সরকারি ঘোষণার প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষা কার্যক্রম (পরীক্ষাসহ) আগামী ১৮ আগস্ট হতে শুরু হবে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ১২ আগস্ট হতে খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি নীতিমালা ২০০৩ এর আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হলসমূহে শিক্ষার্থীদের আবাসন কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights