পিএসএল: দুপুরে গিয়ে রাতেই মাঠে নামলেন সাকিব

অনলাইন ডেস্ক

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান পিএসএল খেলতে দুপুরে পাকিস্তানে পৌঁছে রাতেই বাবর আজমের পেশোয়ারের হয়ে নেমে পড়লেন মাঠে। মঙ্গলবার দুপুরে দলের সঙ্গে যোগ দেন তিনি।

মূলত মার্চের শুরুতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজের আগে পিএসএলে পাঁচ ম্যাচ খেলতে সাকিবের সঙ্গে পেশোয়ারের চুক্তি হয়েছে। সেই অনুযায়ীই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিবকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তারকা এই অলরাউন্ডার।

পিএসএলের আসরের দ্বিতীয় দিনে মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে ব্যাট করছে সাকিবের দল পেশোয়ার জালমি। আগেই জানা গিয়েছিল, প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে বাংলাদেশি অলরাউন্ডারকে। হলোও তাই। প্রথম ম্যাচেই সাকিবকে দলে রেখে একাদশ ঘোষণা করেছে বাবরের দল।
এলিমিনেটরে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে সাকিবের ফরচুন বরিশাল। যে কারণে কিছুটা অবসর মিলেছে টাইগার অলরাউন্ডারেরও। আর তাই এই ফাঁকা সময়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights